advertisement
advertisement

ক্রিস্টিয়ানো রোনালদো নয়, ‘গনসালো রোনালদো’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ণ
ক্রিস্টিয়ানো রোনালদো নয়, ‘গনসালো রোনালদো’

গনসালো রোনালদো। গোলের নেশায় পেয়েছে পর্তুগিজ স্ট্রাইকারকে

advertisement

সূর্যাস্তের পড়ন্ত আলোয় যেন এক অদ্ভুত স্নিগ্ধতা ছড়িয়ে পড়ছে ছবিটায়। গনসালো রামোস আর তাঁর স্ত্রী হাসিমুখে তাকিয়ে আছেন ক্যামেরার দিকে। রামোসের কোলে নিশ্চিন্ত মনে বসে আছে তাঁদের ফুটফুটে শিশুসন্তান। পারিবারিক মুহূর্তের এই ছবির মন্তব্যের ঘরে ঢুকলে একটু বিভ্রান্তই হতে পারেন পাঠক–দর্শক।রামোসের পরিবার নিয়ে মন্তব্য যৎসামান্য। কমেন্টের ঘর দখল করে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো! আসলে রোনালদো নন, তাঁর ভক্ত–সমর্থকেরা।

কোনো মন্তব্যে রোনালদোর শ্রেষ্ঠত্বের জয়গান, কোনোটিতে তাঁর গোল উদ্‌যাপনের ছবি। কিছু মন্তব্য আবার রোনালদোকে টেনে আনায় থেমে নেই, সেখানে সরাসরি আক্রমণ করা হয়েছে গনসালো রামোসকেও।ইনস্টাগ্রাম পোস্টটি রামোসের স্ত্রী মার্গারিদা ডমিঙ্গেজের। নিজের পোস্টে হাতে গোনা কিছু মন্তব্য দেখতেই অভ্যস্ত তিনি। কিন্তু ১ অক্টোবর স্বামী–সন্তানকে নিয়ে তোলা ছবিটি পোস্ট করার পর আবিষ্কার করলেন অন্য এক বাস্তবতা—মন্তব্যের ঘরে যেন ঝড় বয়ে যাচ্ছে।

এক–দুইটা করে হাজার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর