ফ্রান্স জাতীয় ফুটবল দলের খেলোয়াড়েরা।
আন্তর্জাতিক বিরতিতে ফ্রান্স জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের ক্লেয়ারফঁতেন ক্যাম্পে আসা ছিল সমর্থক ও পাপারাজ্জিদের কাছে অন্যতম আকর্ষণীয় এক বিষয়। প্যারিসের উপকণ্ঠের এই ক্যাম্পের পার্কিংয়ে গাড়ি থামলেই ক্যামেরার সামনে পোজ দিতেন খেলোয়াড়েরা। পরনে নামীদামি ব্র্যান্ডের পোশাক; কখনো মার্জিত, কখনো অদ্ভুত, যা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যেত এবং জন্ম দিত আলোচনার।এবার সেই দৃশ্যে লাগাম টেনেছেন নতুন কোচ জিনেদিন জিদান।
২০২৬ সালের জুলাইয়ে দিদিয়ের দেশমের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেওয়ার পর জিদান গণমাধ্যমের প্রবেশ ও কভারেজে বেশ কিছু পরিবর্তন এনেছেন। এর মধ্যে অন্যতম ক্লেয়ারফঁতেন ক্যাম্পে খেলোয়াড়দের প্রবেশের সময় সাংবাদিক ও ফটোগ্রাফারদের থাকা যাবে না। সেখানে ছবি ও ভিডিও ধারণ করবে শুধু ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) মিডিয়া টিম। পরে সেগুলো সংবাদমাধ্যমকে দেওয়া হবে।জিনেদিন জিদান১৫ বছরের এক রীতিক্লেয়ারফঁতেনের এই ‘ফ্যাশন শো’ এক দিনে তৈরি হয়নি।
২০১০ সালের পর থেকে ফ্রান্সের খেলোয়াড়দের ক্যাম্পে আসার ছবি নিয়মিতভাবে আন্তর্জাতিক ফুটবল কভারেজের অংশ হয়ে ওঠে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।