ফিনল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ঐতিহাসিক শহর তুর্কুতে (পূর্বে ফিনল্যান্ডের রাজধানী ছিল) অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী বাঙালিদের ঐতিহ্যবাহী মিলনমেলা ‘বাংলাদেশি কালচারাল ডে ২০২৬’। প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে দেশীয় কৃষ্টি ও ঐতিহ্য ছড়িয়ে দিতে স্থানীয় সামাজিক সংগঠন ‘তুর্কু বাংলাদেশি অ্যাসোসিয়েশন’ (Turun Bangladeshilaisten Yhdistys-TBY) এক বিশেষ মেলা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে।
মেলায় আবহমান বাঙালি খাবার, বাঙালি পোশাক ও বাঙালি সংস্কৃতিকে প্রদর্শন এবং চর্চার মাধ্যমে ভিনদেশে নিজের সংস্কৃতিকে তুলে ধরেন ফিনল্যান্ডপ্রবাসী বাংলাদেশিরা। এ মেলা কেবল ফিনল্যান্ডে বাঙালিদের সবচেয়ে বড় মিলনমেলাই নয়, বাঙালি নবপ্রজন্মকে বাংলা সংস্কৃতি লালনেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আয়োজকেরা মনে করেন।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা, নৃত্য ও বিভিন্ন মঞ্চপরিবেশনার মধ্য দিয়ে সুদূর ফিনল্যান্ডের বুকে প্রবাসীরা তুলে ধরেন একটুকরা বাংলাদেশ।অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন আদিবা ফারাহ ও জাহিদ লিংকন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।