এফ–৩৫ যুদ্ধবিমানের আশপাশে হাঁটছেন ইসরায়েলি সেনারা
মার্কিন সামরিক বাহিনীর সঙ্গে গোয়েন্দা ও অভিযানসংক্রান্ত সহযোগিতা অব্যাহত রেখে ইসরায়েলি সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলি পত্রিকা ‘ইসরায়েল হায়োম’–এর এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল সম্ভাব্য আগাম হামলা বা ইরানের হামলার জবাবের প্রস্তুতি নিচ্ছে।
তবে ধারণা করা হচ্ছে, আগামী নভেম্বর মাসে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশ কম।
ইসরায়েলি সংবাদমাধ্যম আরও জানিয়েছে, ইসরায়েল এখনো ইরানের পারমাণবিক কর্মসূচিকে বড় উদ্বেগের বিষয় হিসেবে দেখছে।অন্যদিকে ইসরায়েলি নিউজ ওয়েবসাইট ‘ওয়ালা’ গত রোববার জানিয়েছে, মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সংঘাত বৃদ্ধির প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র আগামী কয়েক সপ্তাহে ইসরায়েলে অতিরিক্ত সেনা ও বিমান পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ওয়ালা জানিয়েছে, বর্তমানে ইসরায়েলজুড়ে প্রায় ৩ হাজার মার্কিন সামরিক সদস্য মোতায়েন রয়েছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।