advertisement
advertisement

শায়েস্তা খাঁর এক টাকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ৭:২৬ অপরাহ্ণ
শায়েস্তা খাঁর এক টাকা

প্রথম আলোর পুরোনো সংখ্যা অবলম্বনে গ্রাফিকস

advertisement

প্রথম আলোর সাহিত্য সাময়িকীতে ২০০৮ সালের ৩১ মে প্রকাশিত ‘শায়েস্তা খাঁর এক টাকা’ শিরোনামে এ লেখাটি এত দিন শুধু ছাপা কাগজে ছিল, আজ অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো।যিনি কোনো দিন ইতিহাসে পাঠ নেননি তিনিও শায়েস্তা খাঁর আমলে টাকায় আট মণ চাল পাওয়া যেত বলে তথ্য প্রদান করেন। আহ্, জীবন কত সুখের ছিল ওই আমলে।জন-অভিব্যক্তি এমন যে শায়েস্তা খাঁর আমলে এক টাকায় এক সের নয়, এক মণ নয়, আট মণ চাল পাওয়া যেত।

শায়েস্তা খাঁ যদি টাকায় আট মণ চালের ব্যবস্থা করতে পারেন, তাহলে বর্তমানের শাসকেরা চোরচোট্টাদের শায়েস্তা করে টাকায় অন্তত এক ছটাক চালের ব্যবস্থা করতে পারলেও তো মানুষ ধন্য ধন্য রবে ফেটে পড়ত।একজন ইতিহাসচর্চাকার হিসেবে আমি বর্তমানকে পেছনে ফেলে টাকায় আট মণের যুগে ফিরে তাকাতে চাই। আমি তাকাতে চাই ক্রেতার দিক থেকে নয়, বিক্রেতার দিক থেকে। চাল বিক্রেতা অর্থাৎ শায়েস্তা খাঁর আমলের কৃষক কত চাল হাটে তুলে কত টাকা পাচ্ছেন?

ধরুন, শায়েস্তা খাঁর ব্যবস্থায় একজন কৃষক আট মণ চাল বিক্রি করে হাতে পেল এক টাকা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর