advertisement
advertisement

কক্সবাজারে মোটরসাইকেল ভাড়া করে ঘুরতে পারবেন পর্যটকেরা, ইয়ামাহার নতুন উদ্যোগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
কক্সবাজারে মোটরসাইকেল ভাড়া করে ঘুরতে পারবেন পর্যটকেরা, ইয়ামাহার নতুন উদ্যোগ

কক্সবাজারে পর্যটকদের চলাচল আরও সহজ করতে মোটরসাইকেল ভাড়া দেন এমন ব্যবসায়ীদের সম্প্রতি ৩০টি মোটরসাইকেল দিয়েছে ইয়ামাহা বাংলাদেশ

advertisement

কক্সবাজারে পর্যটকদের চলাচল আরও সহজ করতে মোটরসাইকেল ভাড়া দেন এমন ব্যবসায়ীদের ৩০টি ইয়ামাহা এফজেডএস ভার্সন ৪.০ মোটরসাইকেল হস্তান্তর করেছে ইয়ামাহা বাংলাদেশ। পর্যটকেরা যাতে মোটরসাইকেল ভাড়া নিয়ে কক্সবাজার শহর ও আশপাশের পর্যটনকেন্দ্রগুলো ঘুরে দেখতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ইয়ামাহা বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।‘ড্রাইভিং ট্যুরিজম, মোবিলিটি ইন কক্সবাজার’—এই ভাবনাকে সামনে রেখে উদ্যোগ নেওয়া হয়। আয়োজকদের মতে, পর্যটকদের জন্য ব্যক্তিগত পরিবহনের সুবিধা বাড়ানোর পাশাপাশি কক্সবাজারের পর্যটন অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করাই এ উদ্যোগের লক্ষ্য ।সম্প্রতি কক্সবাজারের হোটেল সী গালে আয়োজিত এক অনুষ্ঠানে ৩০টি মোটরসাইকেল ব্যবসায়ীদের কাছে তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মোটরস ও ইয়ামাহার ঊর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজারে ইয়ামাহার অনুমোদিত ডিলার মাহিন মোটরসের স্বত্বাধিকারী।প্রতিটি মোটরসাইকেলের সঙ্গে রাইডার ও পিলিয়নের জন্য দুটি করে সার্টিফাইড হেলমেটও দেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর