জাতীয় প্রেসক্লাবের প্রয়াত সদস্যদের স্মরণে আলোচনা সভায় বক্তব্য দেন ক্লাবের সভাপতি হাসান হাফিজ। বুধবার, ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে
গত এক বছরে প্রয়াত সব সদস্যকে শোক আর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে জাতীয় প্রেসক্লাব। এই আয়োজনে প্রেসক্লাবের পরিচালনা পর্ষদের সদস্য ও সাংবাদিক নেতারা বলেন, গত এক বছরে জাতীয় প্রেসক্লাবের ২৩ জন সদস্যের মৃত্যু হয়েছে। তাঁদের প্রস্থানে শুধু জাতীয় প্রেসক্লাবে শূন্যতার সৃষ্টি হয়নি, একই সঙ্গে দেশের সাংবাদিকতা ও গণমাধ্যমের অগ্রযাত্রায় অপূরণীয় ক্ষতি হয়েছে।
বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে গত এক বছরে (২০২৫ সালের ১৮ অক্টোবর থেকে এ বছরের ২ অক্টোবর পর্যন্ত) প্রয়াত সদস্যদের স্মরণে আলোচনা সভা আয়োজন করা হয়।জাতীয় প্রেসক্লাবের সভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে সভার শুরুতে প্রয়াত সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
২০ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।