যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বিএনপির এক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ। ৪ অক্টোবর ২০২৬
দলের কোনো নেতা বা কর্মীর ব্যক্তিগত অপকর্মের দায় বিএনপি গ্রহণ করবে না বলে উল্লেখ করেছেন জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ। তিনি বলেছেন, ‘কোনো ব্যক্তি যত বড় ত্যাগী বা আত্মত্যাগীই হোন না কেন, তাঁর কোনো অপকর্মের দায় বিএনপি বা রাষ্ট্র নেবে না।’ স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন জি কে গউছ।
ক্যালিফোর্নিয়া বিএনপির উদ্যোগে স্থানীয় একটি রেস্তোরাঁয় ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি বদরুল আলম চৌধুরীর (শিপলু) সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম ওয়াহিদ রহমান। কোরআন তিলাওয়াত করেন বিএনপির নেতা লোকমান হোসেন। পরে নেতা-কর্মীরা জি কে গউছকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।ক্যালিফোর্নিয়ায় বিএনপি আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ জি কে গউছকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন সংগঠনের নেতারা।
৪ অক্টোবর ২০২৬হবিগঞ্জের তৃণমূলের রাজনীতি থেকে উঠে আসা জি কে গউছ টানা তিনবার হবিগঞ্জ পৌরসভার মেয়র নির্বাচিত হন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।