বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আলহামুদি বুধবার অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন
আত্মসাৎ করা অর্থ বাংলাদেশে কয়েকটি কোম্পানিতে বিনিয়োগের অভিযোগ ঘিরে সংশ্লিষ্ট শেয়ার বাজেয়াপ্ত সম্পর্কিত আপিল দ্রুত শুনানি ও নিষ্পত্তিতে সহযোগিতা চেয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সাক্ষাতে এই অনুরোধ জানান বাংলাদেশে নিযুক্ত ইউএইর রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আলহামুদি।
বুধবার সকালে রাষ্ট্রদূত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এসে এ সাক্ষাৎ করেন।ব্যবসায়ী খাতের মাসাদ সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রাস আল-খাইমাহ ইনভেস্টমেন্ট অথরিটির (আরএআইএ) সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি ওই পদে ছিলেন।
অভিযোগ রয়েছে, দায়িত্বে থাকার সময় তিনি সরকারি অর্থ আত্মসাৎ করেন এবং অর্থের একটি অংশ বাংলাদেশে বিনিয়োগ করা হয়।সংশ্লিষ্ট সূত্রগুলো বলেছে, বৈঠকে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।