advertisement
advertisement

আবরার ফাহাদ স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৭ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
আবরার ফাহাদ স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা

শহীদ আবরার ফাহাদের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। ৭ অক্টোবর ২০২৬

advertisement

শহীদ আবরার ফাহাদের সপ্তম শাহাদাতবার্ষিকী ও নিপীড়নবিরোধী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ক্ষতচিহ্নের ক্যানভাস, নির্যাতনের ক্যাম্পাস’ শীর্ষক চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।সকাল নয়টায় মধুর ক্যানটিন প্রাঙ্গণে শুরু হয় চিত্র প্রদর্শনী।

এতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিগত সময়ে সংঘটিত নিপীড়ন, নির্যাতন ও সহিংসতার চিত্র তুলে ধরা হয়। পরে বেলা তিনটায় একই স্থানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি ও ডাকসুর এজিএস মহিউদ্দিন খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

তিনি বলেন, গত ১৭ বছরে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের সময়ে ‘শত শত নির্যাতন ও নিপীড়ন’ হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর