হামলার পর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণ এলাকা থেকে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উড়তে দেখা যায়। সৌদি আরবের রিয়াদে, ১৯ সেপ্টেম্বর ২০২৬
সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নারীসহ তিনজন বেসামরিক বিদেশি নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৩৬ জন। দেশটির অভিযোগ, ইয়েমেনের ইরানপন্থী সমস্ত্র গোষ্ঠী হুতিরা এ হামলার পেছনে জড়িত।স্থানীয় সময় গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার হামলা দুটি চালানো হয়েছে। এর মধ্যে একটি হামলা হয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে।
আরেকটি হামলা হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলের আবহা শহরের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে।সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় দুজন বিদেশি নারী নিহত হয়েছে। তাদের একজন মরক্কো, অন্যজন আলজেরিয়ার নাগরিক। এ হামলায় ২৮ জন আহত হয়েছে।অন্যদিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় একজন বিদেশি নিহত হয়েছে।
তিনি সুদানের নাগরিক।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।