advertisement
advertisement

বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নে ১ হাজার কোটি টাকার ঋণ, সর্বোচ্চ ১০ লাখ যেভাবে পাবেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
বিদেশগামী কর্মীদের দক্ষতা উন্নয়নে ১ হাজার কোটি টাকার ঋণ, সর্বোচ্চ ১০ লাখ যেভাবে পাবেন

advertisement

বিদেশে কর্মসংস্থানের জন্য যাওয়া বাংলাদেশিদের দক্ষতা উন্নয়ন ও ভাষাশিক্ষায় সহায়তা দিতে ১ হাজার কোটি টাকার বিশেষ প্রি-ফাইন্যান্স স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে দেওয়া এই তহবিল থেকে বিদেশগামী কর্মীরা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ নিতে পারবেন।পাঁচ ধাপে ছাড় হবে ১ হাজার কোটি টাকাসম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ফেসবুক পেজে প্রকাশিত একটি পডকাস্টে এ বিষয়ে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সালাহউদ্দীন তফাদার। তিনি বলেন, তহবিলটি ২০০ কোটি টাকা করে পাঁচটি সমান কিস্তিতে প্রবাসী কল্যাণ ব্যাংককে দেওয়া হবে।

একটি কিস্তির অর্থ যথাযথভাবে ব্যবহার হয়েছে কি না, তা যাচাই করার পর পরবর্তী কিস্তি ছাড় করা হবে।সর্বোচ্চ সুদ ৯ শতাংশ, মেয়াদ পাঁচ বছর পর্যন্তঋণে সর্বোচ্চ ৯ শতাংশ সুদ নেওয়া হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর