advertisement
advertisement

শিশু–কিশোরদের স্থূলতায় ওষুধ নয়, জীবনযাপন পরিবর্তনে জোর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ৫:৩০ পূর্বাহ্ণ
শিশু–কিশোরদের স্থূলতায় ওষুধ নয়, জীবনযাপন পরিবর্তনে জোর

কম ওজনের তুলনায় অতিরিক্ত ওজন ও স্থূলতায় ভোগা শিশু-কিশোরের সংখ্যা বেড়েছে

advertisement

শিশু ও কিশোরদের স্থূলতা মোকাবিলায় ওজন কমানোর ওষুধের বদলে স্বাস্থ্যকর খাবার, নিয়মিত শারীরিক কর্মকাণ্ড ও কাউন্সেলিংয়ে জোর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।স্থূলতা নিয়ে গতকাল বুধবার প্রকাশিত ডব্লিউএইচওর প্রথম বৈশ্বিক নির্দেশিকায় এ সুপারিশ করা হয়েছে।সংস্থাটি বলছে, স্থূলতায় ভোগা ১০ থেকে ১৯ বছর বয়সীদের ক্ষেত্রে ওজন কমানোর ওষুধ বিবেচনা করা যেতে পারে।

তবে এর আগে বিশেষজ্ঞ তত্ত্বাবধানে খাদ্যাভ্যাস, শারীরিক কর্মকাণ্ড ও কাউন্সেলিংয়ের পদক্ষেপ নিতে হবে। তা ব্যর্থ হলে ওষুধ দেওয়া যাবে।একসময় শিশু ও কিশোরদের মধ্যে অপুষ্টিজনিত প্রধান সমস্যা ছিল কম ওজন।

ইউনিসেফের তথ্য বলছে, কম ওজনের তুলনায় অতিরিক্ত ওজন ও স্থূলতায় ভোগা শিশু-কিশোরের সংখ্যা বেড়েছে।ডব্লিউএইচওর পুষ্টি ও খাদ্যনিরাপত্তা বিভাগের পরিচালক লুজ মারিয়া দে রেগিল বলেন, স্থূলতার জন্য ব্যবহৃত ওষুধ সম্পর্কে এখনো পর্যাপ্ত প্রমাণ নেই।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর