নাহিদ রানা এসএ–টুয়েন্টির নিলামে দল পাননি
নাহিদ রানা এখন আলোচিত পেসার। গতির ঝড় তুলে বিশ্ব ক্রিকেটে নামডাক ছড়িয়েছেন। অনেকে তাই ধারণা করেছিলেন, দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এসএ-টুয়েন্টির নিলামে দল পাবেন বাংলাদেশের এই পেসার। তেমনটা হয়নি। কাল অনুষ্ঠিত নিলামে অবিক্রীত থেকে গেছেন নাহিদ রানা। নাহিদ রানাই ছিলেন এসএ-টুয়েন্টির নিলামে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি।এসএ-টুয়েন্টি এবার অনুষ্ঠিত হবে পঞ্চমবারের মতো।
তবে এই টুর্নামেন্টে কখনোই বাংলাদেশি কোনো ক্রিকেটার খেলেননি। গত আসরের নিলাম থেকে স্পিনার তাইজুল ইসলামকে নিয়েছিল ডারবান সুপার জায়ান্টস। যদিও পরে তিনি নিজেকে সরিয়ে নেন। তাহলে এবারও কি এই টুর্নামেন্টে বাংলাদেশের কাউকে দেখা যাবে না?যাবে। রিশাদ হোসেনকে। নিলামের আগেই গত আগস্টে এ টুর্নামেন্টে সরাসরি চুক্তিতে দল পান বাংলাদেশের এই লেগ স্পিনার। টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন সাইরাইজার্স ইস্টার্ন কেপ তাঁকে দলে নিয়েছে।
একই সঙ্গে সরাসরি চুক্তিতে অস্ট্রেলিয়ার টি-টুয়েন্টি অধিনায়ক মিচেল মার্শকেও দলে নিয়েছিল সাইরাইজার্স ইস্টার্ন কেপ।রিশাদ হোসেনকে দলে নিয়েছে সাইরাইজার্স ইস্টার্ন কেপএখন পর্যন্ত এসএ–টুয়েন্টির চার আসরের তিনটিরই শিরোপা জিতেছে সাইরাইজার্স।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।