advertisement
advertisement

মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার আতিথেয়তা নিয়ে অভিযোগ বেনিন কোচের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ৪:২০ অপরাহ্ণ
মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার আতিথেয়তা নিয়ে অভিযোগ বেনিন কোচের

বেনিন কোচ গেরনট রোহর

advertisement

আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির শেষ ম্যাচ শেষে আর্জেন্টিনা দলের সমালোচনা করেছেন বেনিন কোচ গেরনট রোহর। তাঁর দলকে অবমূল্যায়ন করার অভিযোগ তুলেছেন জার্মান এই কোচ।বুয়েনস এইরেসে মনুমেন্তাল স্টেডিয়ামে গতকাল সকালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ ৩-০ গোলে জেতে আর্জেন্টিনা। দেশের হয়ে এটাই ছিল মেসির শেষ ম্যাচ।

খেলা শেষে আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা মেসির বিদায় উদ্‌যাপন করার সময় বেনিনের খেলোয়াড়রা জার্সি বদল করতে গেলে তাঁদের খালি হাতেই ফিরতে হয়। ফরাসি রেডিও স্টেশন আরএমসির ‘রথেন সঁফ্লাম’ অনুষ্ঠানে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বেনিন কোচ।এই ম্যাচের আগে রোহর নিজেই মেসির অটোগ্রাফ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। অতীতে নাইজেরিয়ার কোচ থাকতে রোহরকে একটি জার্সি উপহার দিয়েছিলেন মেসি।

কিংবদন্তির শেষ ম্যাচে সেই জার্সিতে একটি অটোগ্রাফ নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন রোহর।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর