আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে পড়াশোনার সময় বা পরে কাজের সুযোগ দেওয়া ‘অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি)’ কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি প্রস্তাব করেছে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)। বিদেশি শিক্ষার্থী ও অভিবাসন নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসনের সর্বশেষ উদ্যোগ হিসেবে গতকাল বুধবার এ প্রস্তাব দেওয়া হয়।প্রস্তাবিত নিয়মে কোনো শিক্ষার্থী ওপিটিতে অংশ নিলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে এ ফি দিতে হবে।
সাধারণত শিক্ষার্থীরা এক বছর কাজের সুযোগ পান। তবে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (স্টেম) বিষয়ের শিক্ষার্থীরা অতিরিক্ত দুই বছর কাজ করতে পারেন। প্রতিটি নতুন আবেদনের জন্য ৭০ হাজার ডলার এবং পরবর্তী প্রতিটি নবায়নের জন্য ৩০ হাজার ডলার ফি দিতে হবে।নেদারল্যান্ডস উচ্চশিক্ষায় দিচ্ছে স্কলারশিপ, আবেদন যেভাবেপ্রস্তাবটি চূড়ান্ত করার আগে ৬০ দিন জনমত নেওয়া হবে।
উচ্চশিক্ষা ও ব্যবসায়িক সংগঠনগুলো আইনি পদক্ষেপ নিতে পারে, ফলে নিয়মটি কার্যকর হতে সময় লাগতে পারে।ডিএইচএস বলেছে, ভিসা কর্মসূচির অপব্যবহার ঠেকাতেই এ ফি প্রস্তাব করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।