advertisement
advertisement

আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব পদে লিখিত পরীক্ষার সময়সূচি জানাল পিএসসি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ
আইন মন্ত্রণালয়ের সহকারী সচিব পদে লিখিত পরীক্ষার সময়সূচি জানাল পিএসসি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)

advertisement

আইন মন্ত্রণালয়ের ‘সহকারী সচিব (ড্রাফটিং)’ পদে লিখিত পরীক্ষার তারিখ ও সময় প্রকাশ করা হয়েছে। পরীক্ষা পরিচালনা করবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।২৫ অক্টোবর পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে আগামী ৪ নভেম্বর। ঢাকার আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এতে মোট ৪১০ পরীক্ষার্থী অংশ নেবেন।দুর্গাপূজায় বর্ধিত ছুটির প্রজ্ঞাপন, ছুটিতে যা যা খোলা থাকবেপরীক্ষার দিন ও সময় প্রতিদিন দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত পরীক্ষা চলবে।

পরীক্ষা হবে ১০০ নম্বরের:২৫ অক্টোবর (রোববার): সাধারণ বাংলা ও সাধারণ ইংরেজি।২৭ অক্টোবর (মঙ্গলবার): বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, সাধারণ গণিত ও বিজ্ঞান।২৯ অক্টোবর (বৃহস্পতিবার): দেওয়ানি আইন।১ নভেম্বর (রোববার): ফৌজদারি আইন।২ নভেম্বর (সোমবার): আন্তর্জাতিক চুক্তি ও আইন।৪ নভেম্বর (বুধবার): সাংবিধানিক আইন।নেদারল্যান্ডস উচ্চশিক্ষায় দিচ্ছে স্কলারশিপ, আবেদন যেভাবেজরুরি নির্দেশাবলি –পরীক্ষার্থীদের প্রতিটি বিষয়ের জন্য আলাদা উত্তরপত্র ব্যবহার করতে হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর