advertisement
advertisement

রাজধানীর ফরিদাবাদে উদ্ধার করা জায়গায় এক মাসের মধ্যে হবে খেলার মাঠ: ডিএসসিসি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
রাজধানীর ফরিদাবাদে উদ্ধার করা জায়গায় এক মাসের মধ্যে হবে খেলার মাঠ: ডিএসসিসি

ফরিদাবাদ আইজি গেট এলাকায় সরকারি এই জায়গায় ছিল অবৈধ স্থাপনা। সম্প্রতি সেসব উচ্ছেদ করা হয়। ৮ অক্টোবর

advertisement

রাজধানীর ফরিদাবাদে দখল থেকে উদ্ধার করা সরকারি জায়গায় শিশু-কিশোরদের জন্য খেলার মাঠ নির্মাণের ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

সংস্থাটির প্রশাসক মো. আবদুস সালাম জানিয়েছেন, আগামী এক মাসের মধ্যে মাঠ নির্মাণ শেষ করে তিনি নিজেই সেটি উদ্বোধন করবেন।আজ বৃহস্পতিবার রাজধানীর ফরিদাবাদসংলগ্ন বাংলাদেশ ব্যাংক কলোনি এলাকায় বিভিন্ন উন্নয়নকাজ পরিদর্শন শেষে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক এ ঘোষণা দেন।ডিএসসিসির ৪৭ নম্বর ওয়ার্ডের ফরিদাবাদ আইজি গেট এলাকায় সম্প্রতি সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সংস্থাটির দাবি, দীর্ঘ ৪৮ থেকে ৫০ বছর ধরে জায়গাটি দখল করে সেখানে অবৈধ বস্তি গড়ে তোলা হয়েছিল।এ প্রসঙ্গে আবদুস সালাম বলেন, দীর্ঘদিন ধরে সরকারি জায়গাটি দখল করে রাখা হয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর