advertisement
advertisement

জাসদের কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের ২৪ জন কারামুক্ত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ
জাসদের কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের ২৪ জন কারামুক্ত

কারাগার থেকে বের হওয়ার পর তাঁদের ফুলের মালা দিয়ে স্বাগত জানানো হয়

advertisement

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেপ্তার হওয়া ২৭ জনের মধ্যে ২৪ জন জামিনে ছাড়া পেয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাঁরা মুক্তি পান।জাসদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পাওয়ার পর তাঁরা মুক্তি পান।বাকি তিনজনের মধ্যে একজনের বাবার নামের বানানে ভুল থাকায় জামিন পাওয়ার পরও তিনি আজ মুক্তি পাননি।

তিনি জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে থাকা একটি দোকানের কর্মচারীর বাবা বলে জানানো হয়েছে। এ ছাড়া বাকি দুই নেতার জামিন আবেদনের শুনানি ১১ অক্টোবর।গত ২৬ সেপ্টেম্বর রাজধানীর গুলিস্তানে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় প্রতিনিধি সভা চলাকালে ২৮৯ জনকে আটক করে পুলিশ।

পরে তাঁদের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়।জাসদ কার্যালয় থেকে আটক ব্যক্তিদের মধ্যে ২৭ জনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশএই ২৭ জনের বিরুদ্ধে জাসদ কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে অস্থিতিশীল ও বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ সৃষ্টির অভিযোগ আনে পুলিশ।এ ঘটনার বিষয়ে জাসদের পক্ষ থেকে বলা হয়েছিল, তাদের কেন্দ্রীয় প্রতিনিধি সভা ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর