মা হওয়ার পর জনসমক্ষে ক্যাটরিনা কাইফের উপস্থিতি যেমন কৌতূহল জাগাচ্ছে, তেমনি আলোচনায় থাকছে তাঁর সাজপোশাকও। সম্প্রতি লন্ডন স্ট্রিটে বাদামি রঙের পোশাকে ধরা দিলেন অভিনেত্রী। রইল লুকের বিস্তারিত...মা হওয়ার পর গত মাসেই আম্বানিদের গণেশপূজার অনুষ্ঠানে হাজির হয়ে চমকে দিয়েছিলেন ক্যাটরিনা। সন্তান জন্মের পর তাঁর শরীর ও ত্বকের পরিবর্তন নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা হয়েছে।
তবে ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে এই পরিবর্তন কথা বলেছেন অভিনেত্রী। এই সময়ে দেখতে কেমন লাগছে, তার চেয়ে নিজের মধ্যে কেমন অনুভব করছেন, সেটিকেই বেশি গুরুত্ব দেন তিনি।সম্প্রতি লন্ডনে নিজের প্রসাধনী ব্র্যান্ড কে বিউটির যুক্তরাজ্য যাত্রার প্রথম বর্ষপূর্তি উদ্যাপনে হাজির হয়েছিলেন ক্যাটরিনা।
সুইডিশ বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড টোটেমের পোশাকে সেদিন দেখা যায় তাঁকে।ক্যাটরিনার এই লুকের ছবিগুলো কে বিউটির অফিশিয়াল পেজে শেয়ার করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।