advertisement
advertisement

চার দিনে ভিউ ৬৫ লাখ! কী আছে নেটফ্লিক্সের শীর্ষ থাকা সিরিজে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ৭:০৫ অপরাহ্ণ
চার দিনে ভিউ ৬৫ লাখ! কী আছে নেটফ্লিক্সের শীর্ষ থাকা সিরিজে

‘ইস্ট অব ইডেন’–এর দৃশ্য। আইএমডিবি

advertisement

সাহিত্যের পাতায় যে গল্পের আবেদন কয়েক দশক পেরিয়েও ফুরায়নি, পর্দায় নতুন করে সেই গল্পই দর্শকের সামনে এনেছে নেটফ্লিক্স। মার্কিন লেখক জন স্টাইনবেকের কালজয়ী উপন্যাস ‘ইস্ট অব ইডেন’ অবলম্বনে নির্মিত সাত পর্বের সিরিজটি মুক্তির পর থেকেই আলোচনায়। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। তাঁর সঙ্গে আছেন ক্রিস্টোফার অ্যাবট, মাইক ফাইস্ট ও হুন লি।

পারিবারিক দ্বন্দ্ব, মানুষের মনস্তত্ত্ব, স্বাধীনতার আকাঙ্ক্ষা আর ভালো-মন্দের চিরন্তন লড়াই—সব মিলিয়ে সিরিজটি সমালোচকদেরও নজর কেড়েছে।গত ১ অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পায় সিরিজটি। ফোর্বসের ১ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির দিন রিভিউ সংগ্রহের ওয়েবসাইট রটেন টম্যাটোজে ২৭টি সমালোচনার ভিত্তিতে সিরিজটির স্কোর ছিল ৮৯ শতাংশ।

পরে ভ্যারাইটি, দ্য হলিউড রিপোর্টারসহ বিভিন্ন গণমাধ্যমেও সিরিজটির অভিনয় ও নির্মাণ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর