advertisement
advertisement

জয়পুরহাটে ফুটবলের ফাইনাল দেখতে ভিড়, স্টেডিয়াম ছাপিয়ে দর্শক ছাদ-চিলেকোঠায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
জয়পুরহাটে ফুটবলের ফাইনাল দেখতে ভিড়, স্টেডিয়াম ছাপিয়ে দর্শক ছাদ-চিলেকোঠায়

স্টেডিয়ামের গ্যালারিজুড়ে দর্শক। গতকাল শুক্রবার বিকেলে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে

advertisement

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জয়পুরহাট সদর উপজেলা দলকে টাইব্রেকারে ৪–৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কালাই উপজেলা দল। গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে জয়পুরহাট জেলা স্টেডিয়ামে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।প্রিয় দলকে সমর্থন জানাতে ১৪টি বাসে করে কালাই থেকে স্টেডিয়ামে আসেন ফুটবলপ্রেমীরা। উদ্বোধনী দিনের চেয়ে ফাইনালে দর্শকের উপস্থিতি ছিল বেশি।

জায়গা না পেয়ে স্টেডিয়ামসংলগ্ন বাড়ির ছাদ ও চিলেকোঠায় বসেও অনেকে খেলা দেখেন।ফাইনালে নির্ধারিত সময়ে দুই দলই পাল্টাপাল্টি আক্রমণ চালায়, কিন্তু গোলের দেখা পায়নি কেউ। টাইব্রেকারে কালাই উপজেলা দল চারটি গোল করে, সদর উপজেলা দল করে তিনটি।

এতে এক গোলের ব্যবধানে জয় পায় কালাই।কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ জানান, দর্শকদের যাতায়াতের জন্য উপজেলা প্রশাসন ও ব্যক্তিগত উদ্যোগে ১৪টি বাসের ব্যবস্থা করা হয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর