advertisement
advertisement

সুন্দরবনে বাঘের মুখোমুখিও হয়েছি কয়েকবার: ইমন চৌধুরী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
সুন্দরবনে বাঘের মুখোমুখিও হয়েছি কয়েকবার: ইমন চৌধুরী

সুন্দরবনে ইমন চৌধুরী

advertisement

কোনো কোনো জায়গার সঙ্গে জড়িয়ে থাকে ব্যক্তিগত গল্প, যেখানে প্রথম যাওয়ার দিনটা মনে থাকে আজীবন। বারবার সেখানে ফিরে যেতে চায় মন। প্রথম আলোর শনিবারের ক্রোড়পত্র ‘ছুটির দিনে’র নিয়মিত বিভাগ ‘ফিরে ফিরে যাই’-তে প্রিয় ভ্রমণস্থানের গল্প বলেন নানা ক্ষেত্রের বিখ্যাত ব্যক্তিরা। আজ বলেছেন সংগীত পরিচালক ইমন চৌধুরী।

সাক্ষাৎকার নিয়েছেন সজীব মিয়াসুন্দরবনে ইমন চৌধুরীপ্রিয় বেড়ানোর জায়গা?বাংলাদেশে আমার প্রিয় বেড়ানোর জায়গা সুন্দরবন আর বান্দরবান। সবচেয়ে প্রিয় বললে সুন্দরবন। কেন? সুন্দরবনের প্রথম যে বিষয়টি আমার খুব ভালো লাগে সেটা হলো, এর পরিচ্ছন্নতা ও নীরবতা। রাতে আকাশের দিকে তাকালে অগণিত তারা মনে হয় খুব কাছে। চাঁদটাও যেন অনেক বড়। চারপাশে গাছ, নদী—সবকিছুর একটা অদ্ভুত সমন্বয় আছে।

সুন্দরবনে এমন একটা নীরবতা আছে, যেটাকে ‘পিনড্রপ সাইলেন্স’ বলা যায়।আমি সব সময় একটা কথা বলি, সুন্দরবনে গেলে আসলে মানুষ সুন্দরবনের নিয়ন্ত্রণে চলে যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর