বিসিবিতে গতকাল ফটোসেশন করে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দল
গতকাল পুরো দলের আনুষ্ঠানিক ফটোসেশন হয়েছে। ক্রিকেটাররা ছিলেন সেখানে, ছিলেন কোচিং স্টাফের সদস্যরাও। এরপর বিকেলে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলনও করেন তাঁরা। তারপর আজ সকালেই অনূর্ধ্ব–১৯ দলের ক্রিকেটারদের উড়াল দেওয়ার কথা ছিল ওমানের উদ্দেশে।যুব দলের নতুন ব্যাচের প্রথম সফর ছিল এটাই। কিন্তু কাল রাতে ক্রিকেটারদের জানিয়ে দেওয়া হয়, ভিসা না মেলায় সকালের ফ্লাইটে যাওয়া হচ্ছে না।
দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে বিসিবি জানিয়েছে, আফগানিস্তানের বিপক্ষে পাঁচটি যুব ওয়ানডে ম্যাচের সিরিজ খেলতে ওমানের উদ্দেশে ভ্রমণ স্থগিত করা হয়েছে। দু–একদিনের মধ্যে বাংলাদেশ দল যেতে পারে বলে জানিয়েছে একটি সূত্র।বিসিবির দাবি, এই সিরিজের স্বাগতিক আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাদের জানিয়েছে এখনো ওমান কর্তৃপক্ষের অনুমোদনের অপেক্ষায় আছে তারা।
সেপ্টেম্বরের শুরু থেকে ভিসা প্রক্রিয়াটি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) মাধ্যমে সমন্বয় করা হচ্ছে।দেশের বাইরে এটাই ছিল প্রথম সফর অনূর্ধ্ব–১৯ দলের ক্রিকেটারদের।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।