advertisement
advertisement

কাঁচি থেকে ওয়াশিং পাউডারের বোতল, এই জাদুঘরের প্রতিটি স্মারকের সঙ্গে জড়িয়ে আছে নোবেলজয়ীদের গল্প


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ৪:০৩ অপরাহ্ণ
কাঁচি থেকে ওয়াশিং পাউডারের বোতল, এই জাদুঘরের প্রতিটি স্মারকের সঙ্গে জড়িয়ে আছে নোবেলজয়ীদের গল্প

সুইডেনের স্টকহোমে নোবেল জাদুঘর

advertisement

সুইডেনের স্টকহোমে নোবেল জাদুঘরপাবলো নেরুদার সেই বিখ্যাত পাইপ, গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের চশমা, দালাইলামার কলম—কী নেই! সুইডেনের স্টকহোমের পুরোনো শহর গ্যামলা স্তানের একেবারে মাঝখানে দাঁড়িয়ে আছে নোবেল জাদুঘর। প্রবেশপথের শুরুতেই দেয়ালে সাঁটানো নোবেল পুরস্কারের একটি বড় রেপ্লিকা। এই রেপ্লিকার সঙ্গে ছবি তোলার ভিড় লেগেই আছে সারাক্ষণ।প্রথম ঘরে সাজানো রয়েছে সাম্প্রতিক সময়ে নোবেল পুরস্কার পাওয়া ব্যক্তিদের স্মারক।

এর মধ্যে ২০২৫ সালে চিকিৎসাবিজ্ঞানে পুরস্কার পাওয়া ফ্রেড র‍্যামসডেলের স্মারক দেখে বেশ মজা পেলাম। ভদ্রলোক যে নোবেল পুরস্কার পেতে যাচ্ছেন, তা জানানোর জন্য তাঁকে খুঁজে পেতে নাকি নাজেহাল হয়ে গিয়েছিল নোবেল কমিটি। কারণ, স্ত্রী ও পোষা কুকুরকে নিয়ে তিনি তখন এমন এক জায়গায় হাইকিংয়ে চলে গিয়েছিলেন, যেখানে কোনো নেটওয়ার্ক ছিল না।

কয়েক দিন পর সমতলে নেমে তাঁর স্ত্রীর মুঠোফোনে শত শত পেন্ডিং টেক্সট ঢুকতে শুরু করলে তাঁরা অবাক হয়ে জানতে পারেন, ফ্রেড নোবেল পুরস্কার পেয়েছেন এবং নোবেল কমিটি থেকে শুরু করে সাংবাদিক, বন্ধুবান্ধব ও স্বজনেরা হন্যে হয়ে তাঁকে খুঁজছেন।এ বিশেষ ঘটনাটিকে স্মরণীয় করে রাখতে জাদুঘরে রাখা হয়েছে সেই বিখ্যাত হাইকিংয়ের বুট জোড়া!

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর