নোয়াখালী বন্ধুসভার পাঠচক্রের আসর
সম্পর্কের তুমুল কোলাহলের মধ্যেও মানুষের ভেতরের চরম একাকিত্ব কিংবা মধ্যবিত্ত জীবনের অনুচ্চারিত দীর্ঘশ্বাস—জীবনানন্দ দাসের ‘মাল্যবান’ উপন্যাস যেন ঠিক এই নিভৃত সত্যগুলোকেই সামনে নিয়ে আসে। গত ২৫ সেপ্টেম্বর বিকেলে বইটি নিয়ে পাঠচক্রের আসর করে নোয়াখালী বন্ধুসভা।সাধারণ সম্পাদক সানি তামজীদের সঞ্চালনায় মূল আলোচনায় উপন্যাসের গহিনে লুকিয়ে থাকা মনস্তাত্ত্বিক রূপ তুলে ধরেন যুগ্ম সাধারণ সম্পাদক তাজকির হোসেন।
তিনি বলেন, ‘মাল্যবান’ কেবল একটি কৃত্রিম দাম্পত্য সম্পর্কের আখ্যান নয়, এটি আধুনিক মানুষের আত্মিক নিঃসঙ্গতার দলিল।
মাল্যবান ও উৎপলার মধ্যকার মানসিক দূরত্ব ও শীতলতা জীবনানন্দ যেভাবে এঁকেছেন, তা আজকের যেকোনো সাধারণ মধ্যবিত্ত জীবনের গভীরে থমকে থাকা শূন্যতাকেই মনে করিয়ে দেয়।উপন্যাসের বাস্তবতা ও সামাজিক প্রেক্ষাপট ব্যাখ্যা করে সাংগঠনিক সম্পাদক শাহিদা রেশমি বলেন, ‘গল্পের পটভূমিতে মধ্যবিত্তের অর্থনৈতিক টানাপোড়েন আর সামাজিক মর্যাদার লড়াই সমান্তরালে চলেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।