advertisement
advertisement

খাইবার পাখতুনখাওয়া নিয়ে শাহবাজ-জারদারির বৈঠকে কী আলোচনা হলো, কেন্দ্রের শাসন কি বলবৎ হচ্ছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৬, ৯:৩৮ অপরাহ্ণ
খাইবার পাখতুনখাওয়া নিয়ে শাহবাজ-জারদারির বৈঠকে কী আলোচনা হলো, কেন্দ্রের শাসন কি বলবৎ হচ্ছে

প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। প্রেসিডেন্ট ভবন, পাকিস্তান, ১০ অক্টোবর ২০২৬

advertisement

পাকিস্তানের সার্বিক পরিস্থিতি নিয়ে আজ শনিবার আলোচনায় বসেছিলেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সন্ত্রাসবাদ এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ইসলামাবাদমুখী লংমার্চ নিয়ে কেন্দ্র ও প্রাদেশিক সরকারের মধ্যে তীব্র টানাপোড়েন চলছে। এ নিয়ে প্রদেশটিতে কেন্দ্রীয় সরকারে শাসন জারির হুমকিও এসেছে। এর মধ্যেই দুই নেতা এ আলোচনা করলেন।

প্রেসিডেন্টের কার্যালয় এক্সে দেওয়া এক পোস্টে জানায়, দুই নেতা প্রেসিডেন্ট ভবন আইওয়ান-ই-সদরে বৈঠক করেন। সেখানে তাঁরা ‘দেশের সার্বিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।’বৈঠকে সরকার ও পিপিপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

তাঁদের মধ্যে ছিলেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, রাজনৈতিক বিষয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রানা সানাউল্লাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি, অ্যাটর্নি জেনারেল মনসুর উসমান আওয়ান, আইন ও বিচারমন্ত্রী আজম নাজির তারার, সিনেটর শেরি রেহমান প্রমুখ।বিবৃতিতে বলা হয়, ‘বৈঠকে মঙ্গলবার জাতীয় পরিষদ ও সিনেটের আলাদা অধিবেশন ডাকার বিষয়ে একমত হওয়া গেছে।’প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, এর আগে প্রধানমন্ত্রী শাহবাজ ও জমিয়তে উলামায়ে ইসলাম-ফজলের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান টেলিফোনে কথা বলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর