advertisement
advertisement

ঢাকার আকাশরেখায় নতুন উঁচু ভবন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
ঢাকার আকাশরেখায় নতুন উঁচু ভবন

ঢাকা টাওয়ার

advertisement

দেশের আবাসনে উন্নত বিশ্বের আদলে ভিন্ন রূপ এনে দিতে নতুন নতুন উঁচু ভবন গড়ছে শান্তা হোল্ডিংস। এসব ভবনে আন্তর্জাতিক ব্র্যান্ড, বহুজাতিক ও শীর্ষস্থানীয় দেশীয় প্রতিষ্ঠান এক ছাদের নিচে বিশ্বমানের কর্মপরিবেশ পাচ্ছে। ৪০ তলা উঁচু শান্তা পিনাকলদেশের প্রথম আধুনিক স্থাপত্যের নতুন রূপ। তেজগাঁওয়ে ৪০ তলা শান্তা পিনাকলবাণিজ্যিক কেন্দ্র হিসেবে রূপ নিচ্ছে ঢাকার তেজগাঁও।

এই রূপান্তরের অন্যতম প্রতীক হিসেবে গড়ে উঠেছে শান্তা হোল্ডিংসের ৪০ তলা ভবন ‘শান্তা পিনাকল’। প্রায় ৫০০ ফুট উঁচু ভবনটি ছড়িয়ে আছে প্রায় ৬ লাখ ৭০ হাজার বর্গফুট এলাকায়। নকশা করেছেন স্থপতি এহসান খানের নেতৃত্বে একদল দেশি-বিদেশি বিশেষজ্ঞ। প্রতিষ্ঠানটির ভাষ্য, দেশে এই প্রথম কোনো ভবনে পারফরম্যান্স মক-আপ ও উইন্ড টানেল টেস্টিং করা হয়েছে।

শান্তা পিনাকল ১৫০ মিটার ‘ঢাকা টাওয়ার’তেজগাঁওয়ে নির্মাণাধীন ঢাকা টাওয়ারের গ্রাফিকসহাতিরঝিলের আবহ ও ভালো যোগাযোগব্যবস্থা শান্তা হোল্ডিংসের ‘ঢাকা টাওয়ার’ রাজধানীর আকাশরেখায় নতুন সংযোজন হতে যাচ্ছে।ঢাকা টাওয়ার তৈরিতে ডাচ স্থাপত্য প্রতিষ্ঠান ওএমএর সঙ্গে যৌথভাবে কাজ করছে শান্তা হোল্ডিংস।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর