গাজীপুরের শ্রীপুরে গত শুক্রবার সন্ধ্যায় বিকাশ এজেন্ট প্রতিষ্ঠানের টাকা বহনকারী প্রাইভেট কারে গুলি চালিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে
গাজীপুরের শ্রীপুরে প্রাইভেট কারের গতি রোধ করে গুলি ছুড়ে বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের কর্মীদের কাছ থেকে দুই বস্তা টাকা ছিনতাইয়ের ঘটনার এক দিন পর মামলা হয়েছে। অজ্ঞাতপরিচয় ৮ থেকে ১০ জনকে আসামি করে শ্রীপুর থানায় মামলাটি করেন প্রতিষ্ঠানের মালিকের প্রতিনিধি মো. সুমন মিয়া।মামলার বিষয়টি আজ রোববার প্রথম আলোকে নিশ্চিত করেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম।
তিনি জানান, গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় মামলাটি রুজু হয়েছে।পুলিশ ও প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট ব্যক্তিদের ভাষ্য, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শ্রীপুর-গোসিংগা সড়কের কর্ণপুর এলাকায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। প্রায় ১০টি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত প্রাইভেট কারটির গতি রোধ করে। পরে চাপাতি দিয়ে গাড়ির কাচ ভেঙে গুলি ছোড়ে তারা।
এ সময় গাড়িতে থাকা বিকাশ ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের হিসাব ব্যবস্থাপক মো. হিমেল (২৯) গুলিবিদ্ধ হন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।