advertisement
advertisement

নিউগিনি প্রপার্টিজে হামলা ভাঙচুর: আত্মসমর্পণ করে কারাগারে শাহিনুজ্জামান


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ
নিউগিনি প্রপার্টিজে হামলা ভাঙচুর: আত্মসমর্পণ করে কারাগারে শাহিনুজ্জামান

গ্রেপ্তার মোহাম্মদ শাহিনুজ্জামান

advertisement

রাজধানীর ইসিবি চত্বরে নিউগিনি প্রপার্টিজ লিমিটেডের প্রকল্পে ভাঙচুর, লুটপাট ও চুরির মামলায় আত্মসমর্পণের পর আসামি মোহাম্মদ শাহিনুজ্জামানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার শাহিনুজ্জামান আদালতে আত্মসমর্পণ করেন। এরপর তাঁর আইনজীবী আবদুল বাতেন মিয়াজী জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জামিনের বিরোধিতা করেন।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন জামিনের আবেদন নামঞ্জুর করে শাহিনুজ্জামানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।গত ২৬ সেপ্টেম্বর রাতে নিউগিনি প্রপার্টিজ আবাসন প্রকল্পে হামলা হয়। হামলার সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর–লুটপাট করা হয়একই মামলায় হাজতে থাকা আসামি মিজানুর রহমানের পক্ষেও জামিনের আবেদন করা হয়।

আদালত সেটিও নামঞ্জুর করেন।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) তারেক রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর