অভিনেতা ইনামুল হক
অভিনেতা ইনামুল হকঅভিনেতা, নাট্যকার, নির্দেশক ও শিক্ষক—বহুমাত্রিক পরিচয়ে সমৃদ্ধ ছিল ইনামুল হকের জীবন। মঞ্চ ও টেলিভিশনে অভিনয়ের পাশাপাশি নাটক লিখেছেন, গড়ে তুলেছেন নাট্যদল। দীর্ঘ ৪৩ বছরের শিক্ষকতা জীবনেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। সেই অভিনেতার আজ পঞ্চম মৃত্যুবার্ষিকী। কিছুটা পিঠের ব্যথা ছাড়া তেমন কোনো অসুস্থতা ছিল না। পরিবারের সদস্যদের সঙ্গে বাসাতেই সময় কাটছিল তাঁর।
২০২১ সালের ১১ অক্টোবর দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেতা, নাট্যকার ও নির্দেশক ইনামুল হক। বেইলি রোডের বাসায় চেয়ারে বিশ্রাম নেওয়ার সময় অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ৭৮ বছর বয়সে তাঁর প্রয়াণে শোক নেমে এসেছিল দেশের সাংস্কৃতিক অঙ্গনে। পাঁচ বছর পেরিয়ে গেলেও বাংলাদেশের নাট্যাঙ্গনে তাঁর অভাব অনুভূত হয়।
অভিনয়, নাট্য রচনা ও নির্দেশনার পাশাপাশি শিক্ষক হিসেবেও তিনি রেখে গেছেন গুরুত্বপূর্ণ অবদান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।