আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে এক দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতীকী দায়িত্ব পালন করেন শিক্ষার্থী শীতল। উপাচার্যের কার্যালয়ে শীতলের পাশে দাঁড়িয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। ১১ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে এক দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতীকী দায়িত্ব পালন করেছেন কলেজশিক্ষার্থী শীতল।
রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের প্রতীকী দায়িত্ব গ্রহণ করেন ঢাকার একটি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের এই শিক্ষার্থী।কন্যাশিশুর শিক্ষা, নেতৃত্বের সুযোগ সৃষ্টি এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ‘গার্লস টেকওভার’ উদ্যোগের অংশ হিসেবে এই আয়োজন করা হয়।সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ উদ্যোগের মাধ্যমে কিশোরীরা প্রতীকীভাবে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, দূতাবাস ও উন্নয়ন সংস্থার নেতৃত্বের আসনে বসার সুযোগ পায়।
এর মধ্য দিয়ে কন্যাশিশুদের নেতৃত্বের সক্ষমতা, আকাঙ্ক্ষা ও অধিকারের বিষয়টি সমাজে তুলে ধরা হয়।প্রতীকী দায়িত্ব গ্রহণের অনুভূতি জানিয়ে শিক্ষার্থী শীতল বলেন, ‘শিক্ষার সত্যি কোনো বিকল্প নেই; আর এই মুহূর্তে আমাদের হাতে যে সময়টুকু আছে, সেটিই আমাদের সবচেয়ে বড় সম্পদ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।