রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় গ্রেপ্তার আল নূর মোহাম্মদ আয়াশ ও তাঁর সহযোগীদের পৃথক মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার বিকেলে ঢাকার সিএমএম আদালত প্রাঙ্গণে
রাজধানীর সেগুনবাগিচায় রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনায় রাষ্ট্র সংলাপ ফোরামের সদস্যসচিব এ এন এম (আল নূর মোহাম্মদ) আয়াসসহ চারজনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।চারজনের বিরুদ্ধে করা মামলায় দণ্ডবিধির ১২০ (খ), ১৫৩ (ক) ও ২৯৫ (ক) ধারায় অভিযোগ আনা হয়েছে।
ধারাগুলোতে অপরাধ প্রমাণিত হলে বিভিন্ন মেয়াদে সাজার কথা রয়েছে।পুলিশ আয়াসসহ চারজনকে রিমান্ডের জন্য যে আবেদন করেছে তাতে আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে বিদ্বেষ ছড়িয়ে ধর্মীয় অনুভূতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বিরোধ সৃষ্টির চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং বিশৃঙ্খলা সৃষ্টির জন্য উসকানির অভিযোগ আনা হয়েছে।আইনবিশেষজ্ঞরা বলছেন, দণ্ডবিধির ১২০খ ধারা হলো অপরাধমূলক ষড়যন্ত্র।
কোনো অপরাধ সংঘটনের ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগে এ ধারায় মামলা হতে পারে।ষড়যন্ত্রের ধরন ও সংশ্লিষ্ট অপরাধের শাস্তির ওপর দণ্ড নির্ভর করে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।