advertisement
advertisement

সোনার দোকানে সিআইডি পরিচয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার তিনজন রিমান্ডে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ৯:১০ অপরাহ্ণ
সোনার দোকানে সিআইডি পরিচয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি, গ্রেপ্তার তিনজন রিমান্ডে

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত

advertisement

পুরান ঢাকার তাঁতীবাজারে সিআইডি পরিচয়ে একটি সোনার দোকানে ঢুকে চাঁদাবাজি ও ভয়ভীতি দেখানোর মামলায় গ্রেপ্তার তিন আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. কামাল হোসেন প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন এস এম মোস্তাক আহমেদ (৬৫), মো. হাসান শেখ (৩৮) ও মো. আবুল কালাম আজাদ (৫২)।আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. এজাজুল হক আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।মামলার অভিযোগে বলা হয়, ৬ অক্টোবর কোতোয়ালি থানার তাঁতীবাজার এলাকার ‘আশীর্বাদ’ নামের একটি সোনার দোকানে আসামিরা জোর করে ঢোকেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর