advertisement
advertisement

নিষেধাজ্ঞার মধ্যেই আরেক দুঃসংবাদ ভিনিসিয়ুসের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ
নিষেধাজ্ঞার মধ্যেই আরেক দুঃসংবাদ ভিনিসিয়ুসের

ভিনিসিয়ুস জুনিয়রের এখন খারাপ সময়

advertisement

মাঠের পর এবার মাঠের বাইরেও ধাক্কা খেলেন ভিনিসিয়ুস জুনিয়র। ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে রেফারির দিকে তেড়ে গিয়েছিলেন, যার জেরে একাধিক ম্যাচে নিষেধাজ্ঞার শঙ্কায় আছেন। এর মধ্যেই খবর এল, প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে গেছে। এই বিচ্ছেদের খবর গুঞ্জন বা কোনো সূত্রের নয়, স্বয়ং ফনসেকারই বিবৃতি।ফনসেকা ব্রাজিলের পরিচিত ইনফ্লুয়েন্সার।

ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট জানিয়েছে, ফনসেকার দপ্তর ব্রাজিলের সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে ভিনির সঙ্গে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছে। ভিনিসিয়ুস ও ভার্জিনিয়া ফনসেকার সম্পর্ক নিয়ে ব্রাজিল ও স্পেনের সংবাদমাধ্যমে আলোচনা চলছে গত বছরের অক্টোবর থেকে। তাঁদের সম্পর্ক অবশ্য সব সময় এক রকম ছিল না। গত মে মাসে প্রকাশ্যে বিচ্ছেদের খবর এসেছিল দুজনের।

কিন্তু জুলাইয়ে আবার একসঙ্গে ফেরেন তাঁরা।এরপর বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে দুজনকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর