advertisement
advertisement

দিল্লির যন্তর মন্তরে বিরোধীদের আর বিক্ষোভ সমাবেশ করতে দেবে না পুলিশ, নতুন তিন জায়গা কোথায়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২৬, ৯:১০ অপরাহ্ণ
দিল্লির যন্তর মন্তরে বিরোধীদের আর বিক্ষোভ সমাবেশ করতে দেবে না পুলিশ, নতুন তিন জায়গা কোথায়

সিজেপি গত জুলাইয়ে এই যন্তর মন্তরে বিক্ষোভ সমাবেশ করেছিল। সেখানে তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছুড়েছিল পুলিশ। ২২ জুলাই ২০২৬, নয়াদিল্লি

advertisement

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে আর কাউকে বিক্ষোভ সমাবেশ বা ধরনায় বসতে দেওয়া হবে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে দিল্লি পুলিশ। গতকাল রোববার এই নির্দেশিকা জারি করে দিল্লি পুলিশ জানিয়েছে, এবার থেকে বিক্ষোভ দেখাতে হলে তিনটি জায়গার কোনো একটি বেছে নিতে হবে।

সেই তিন জায়গা হলো পুরোনো দিল্লি রামলীলা ময়দান, উত্তর দিল্লির বুরারির মাঠ অথবা পূর্ব দিল্লির সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বা ‘সিবিডি’ ময়দান। অর্থাৎ সেন্ট্রাল বা মধ্য দিল্লির কোথাও কাউকে আর বিক্ষোভ করার অনুমতি দেওয়া হবে না। দেশের নাগরিকদের গণতান্ত্রিক শান্তিপূর্ণ বিক্ষোভ দেখানোর জন্য নির্দিষ্ট জায়গা বেছে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন সুপ্রিম কোর্ট। সেই সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নেয়।

সিদ্ধান্তের কথা সরকারিভাবে জানিয়ে দেয় দিল্লি পুলিশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর