advertisement
advertisement

ইউজিসি গবেষণায় দেবে ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান, আবেদন করবেন যেভাবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৮:২০ পূর্বাহ্ণ
ইউজিসি গবেষণায় দেবে ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান, আবেদন করবেন যেভাবে

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গবেষণার জন্য শিক্ষকদের ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে।

advertisement

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণাকাজে উৎসাহ দিতে অনুদান দেবে। পাঁচ লাখ, সাত লাখ, আট লাখ ও ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি। ২০২৬–২০২৭ অর্থবছরে প্রমোশনাল ও একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট গবেষণা প্রকল্পে এ অনুদান দেবে। এ জন্য দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনলাইনে আবেদন আহ্বান করেছে সংস্থাটি।

আগ্রহী শিক্ষকদের নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করে আগামী ২২ নভেম্বরের মধ্যে আবেদনসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। গবেষণা প্রকল্পের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় সর্বোচ্চ ১০ লাখ এবং কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস শাখায় সর্বোচ্চ আট লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে।

তবে প্রকল্পের ধরন অনুযায়ী অনুদানের পরিমাণ ভিন্ন হবে।ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১২টি ভাষা শেখার সুযোগ কোন গবেষণা প্রকল্পে কত অনুদানইউজিসি দুই ধরনের গবেষণা প্রকল্পে অনুদান দেবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর