সম্প্রতি সিডনিতে প্রথম আলোর সঙ্গে খোলামেলা কথা বলেছেন চিকিৎসক রুম্মানা আফরীন
সিডনির বিখ্যাত ওয়েস্টমিড হাসপাতালে গত কয়েক বছর ধরেই নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে চিকিৎসাবিষয়ক সম্মেলন ‘হাসপাতাল সপ্তাহ’। এবারও আরও বিস্তৃত ও বৃহৎ পরিসরে এই আয়োজন শেষ হয়েছে। অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় চিকিৎসাবিশেষজ্ঞদের উপস্থিতিতে এই সামগ্রিক আয়োজনের অন্যতম আকর্ষণ হয়ে ওঠে বিকাশজনিত প্রতিবন্ধিতা সেবাসংক্রান্ত বিশেষ অধিবেশনটি।
আর সেই গুরুত্বপূর্ণ অধিবেশনের কেন্দ্রবিন্দুতে স্বমহিমায় উপস্থিত থাকেন একজন বাংলাদেশি চিকিৎসক রুম্মানা আফরীন।ওয়েস্টমিড হাসপাতালের পুনর্বাসন চিকিৎসা বিভাগের জ্যেষ্ঠ বিশেষজ্ঞ চিকিৎসক রুম্মানা আফরীন শুধু একজন নিবেদিতপ্রাণ চিকিৎসকই নন, মেধা ও কর্মদক্ষতায় অস্ট্রেলিয়ার স্বাস্থ্য খাতে তিনি একজন পরিচিত ব্যক্তিত্ব।
স্বাস্থ্যসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালে তিনি নিউ সাউথ ওয়েলস রাজ্যের বর্ষসেরা সরকারি কর্মকর্তা হিসেবে চূড়ান্ত তালিকায় মনোনীত হয়েছিলেন।সম্প্রতি সিডনিতে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন চিকিৎসক রুম্মানা আফরীন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।