advertisement
advertisement

শিস দিয়ে ‘ময়না’ ডাকলেই হুরায়রার হাতে এসে বসে পায়রাগুলো


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৫:১৭ পূর্বাহ্ণ
শিস দিয়ে ‘ময়না’ ডাকলেই হুরায়রার হাতে এসে বসে পায়রাগুলো

আবু হুরায়রা শিস বাজিয়ে ‘ময়না’ ডাক দিতেই তার হাতে ও কাঁধে এসে বসেছে চারটি পায়রা। গত সোমবার দুপুরে যশোর শহরের পৌর পার্ক এলাকায়

advertisement

মুখে বিশেষ সুরে শিস দিয়ে ‘ময়না’ বলে ডাক দিতেই উড়ে আসে চারটি পায়রা। কোনোটি বসে হাতে, কোনোটি ঘাড়ে, কোনোটি আবার মাথায়। যে ডাকে, শুধু তার শরীরেই নয়, আশপাশে জড়ো হওয়া শিশু-কিশোরদের হাতেও নির্ভয়ে আশ্রয় নেয় পাখিগুলো। যশোর শহরের পৌর পার্কে গত সোমবার দুপুরে দেখা গেল এমন এক দৃশ্য।এই পায়রাপ্রেমী তরুণের নাম আবু হুরায়রা (২০)। তিনি শহরের আশ্রম রোড এলাকার বাসিন্দা।

বাবার মোটরগাড়ির ইঞ্জিন অয়েল ব্যবসায় সহযোগিতা করেন তিনি। ছোটবেলা থেকেই তাঁর পাখি পোষার ঝোঁক ছিল।পৌর পার্কে আসা শিক্ষার্থীরা পায়রা দেখে খুশি। গত সোমবার দুপুরে যশোর শহরের পৌর পার্ক এলাকায়প্রায় দুই বছর আগে পাঁচ হাজার টাকায় ‘স্যাটিনেট’ জাতের এক জোড়া পায়রা কিনে লালন-পালন শুরু করেন হুরায়রা। পরে আরও চার হাজার টাকা খরচ করে একই জাতের দুটি ছানা সংগ্রহ করেন।

এখন এই চার পায়রা নিয়েই তিনি শহরের নানা জায়গায় ঘুরে বেড়ান।পৌর পার্কে বেড়াতে আসা প্রিপারেটরি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মিরাজুল ইসলাম, অর্পণ দাস, শাহান নূরসহ অনেকেই হুরায়রার কাছে ভিড় জমায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর