advertisement
advertisement

শ্যানেলের লাল-কালো পোশাকে গ্ল্যাম ছড়াচ্ছেন পাণ্ডে গার্ল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
শ্যানেলের লাল-কালো পোশাকে গ্ল্যাম ছড়াচ্ছেন পাণ্ডে গার্ল

advertisement

দীপাবলির আগে শ্যানেল বিউটির বিশেষ নৈশভোজ ‘দীপাবলি ফেস্টিভ ডিনার ২০২৬’-এ লাল-কালো পোশাকে নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে।ফরাসি বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড শ্যানেলের ফল-উইন্টার ২০২৬ সংগ্রহের ৫১ নম্বর লুকটি বেছে নিয়েছিলেন তিনি। সিল্ক-নিটের হাতাকাটা পোশাকটিতে লাল ও কালোর সমন্বয়ের পাশাপাশি রয়েছে টেক্সচারযুক্ত নকশা । এর সঙ্গে সাদা- মুক্তা ও বিডস , স্টোনের অলংকরণে তৈরি বড় নেকলেস পরেছেনঅনন্যা।

ছোট স্টাড কানের দুল ও কালো ক্ল্যাসিক ব্যাগে লুকটি ছিল পরিপূর্ণ। মেকআপে উজ্জ্বল বেস, গালে হালকা ব্লাশ, চোখে উইংড আইলাইনার ও ঠোঁটে গ্লসি লাল লিপস্টিক বেছে নিয়েছিলেন অভিনেত্রী। চুল আলগা খোঁপায় বেঁধে রেখেছিলেন তিনি।

সব মিলিয়ে লাল-কালোর বৈপরীত্য, নজরকাড়া গয়না ও পরিমিত মেকআপে উৎসবের সাজে আধুনিকতার ছাপ রেখেছেন অনন্যা।সম্প্রতি শ্যানেল বিউটির প্রথম প্রচারাভিযান উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত এই নৈশভোজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে অনন্যা লিখেছেন, ‘শ্যানেল বিউটির সঙ্গে আমার প্রথম প্রচারাভিযান উদ্‌যাপন করতে পেরে কৃতজ্ঞ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর