advertisement
advertisement

দেব–শুভশ্রী, একেনবাবু, নাকি সৃজিত?


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৫:৫৭ পূর্বাহ্ণ
দেব–শুভশ্রী, একেনবাবু, নাকি সৃজিত?

শুভশ্রী ও দেব। ফেসবুক থেকে

advertisement

দেব–শুভশ্রী জুটির নতুন ছবি, একেনবাবুর রহস্যভেদ, বহুরূপীর পরবর্তী পর্ব আর সৃজিত মুখোপাধ্যায়ের ইতিহাসনির্ভর গল্প—দুর্গাপূজায় পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে এবার লড়বে চার ছবি। উৎসবের ছুটিতে দর্শক কোনটি বেছে নেবেন, তা নিয়ে চলছে আলোচনা।বছরের প্রথম ৯ মাসে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া বাংলা ছবির মধ্যে কিছু দর্শকের মন জয় করেছে, কিছু প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবে পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের বড় বাজার দুর্গাপূজার ছুটি।

মণ্ডপে ঘোরা, আড্ডা আর খাওয়াদাওয়ার সঙ্গে প্রেক্ষাগৃহে সিনেমা দেখাও অনেকের উৎসবের পরিকল্পনায় থাকে। সেই দর্শক টানতেই এবার আসছে ‘দেশু৭’, ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’, ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ ও ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’।শুভশ্রী ও দেব। ফেসবুক থেকে দেব–শুভশ্রীর সঙ্গে নতুন ভূমিকায় দেবচার ছবির মধ্যে ‘দেশু৭’কে ঘিরে আগ্রহের একটি বড় কারণ দেব–শুভশ্রী জুটি।

গত বছরের আগস্টে তাঁদের অভিনীত ধূমকেতু মুক্তির পর আবারও এই জুটিকে পর্দায় দেখার অপেক্ষায় ভক্তকুল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর