শওকত হোসেন
এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশের অর্থনীতি নিয়ে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দুটি মূল্যায়ন প্রতিবেদন পাওয়া গেল। দুই রিপোর্টে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির যেমন বর্ণনা আছে, তেমনি আছে আগামী অর্থবছরগুলোর পূর্বাভাসও। কোনো মূল্যায়নই স্বস্তিদায়ক নয়, নিকট ভবিষ্যতে ভালো হবে, সে আশাও জোগায় না। যেমন তারা বলছে প্রবৃদ্ধি কমবে, মূল্যস্ফীতির হার আরও বাড়বে।
এর অর্থ হলো মানুষ আরও গরিব হবে, মধ্যবিত্তের টিকে থাকা কঠিন হবে, বিনিয়োগের অভাবে কর্মসংস্থান হবে না, ব্যবসা-বাণিজ্যে থাকবে মন্দা, মানুষের প্রকৃত আয়ও বাড়বে না। আমরা জানি, গত সাত বছরে করোনা মহামারি, সরবরাহব্যবস্থার সংকট, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ, পণ্যের মূল্যবৃদ্ধি এবং বাণিজ্য বাধার মতো নানা ধাক্কা সামলেছে বিশ্ব অর্থনীতি। এত কিছুর পরও অর্থনৈতিক কর্মকাণ্ড কিন্তু পুরোপুরি থেমে যায়নি।
অনেক দেশে কর্মসংস্থান টিকে আছে, আর্থিক ব্যবস্থাও বড় সংকট এড়িয়েছে এবং মূল্যস্ফীতি আগের সর্বোচ্চ অবস্থান থেকে নেমেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।