advertisement
advertisement

পোপ লিও ফুসফুসের ক্যানসারে আক্রান্ত, অস্ত্রোপচারের মাধ্যমে অংশবিশেষ অপসারণ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৯:৪২ পূর্বাহ্ণ
পোপ লিও ফুসফুসের ক্যানসারে আক্রান্ত, অস্ত্রোপচারের মাধ্যমে অংশবিশেষ অপসারণ

ফুসফুসের নোডিউল অপসারণের অস্ত্রোপচারের আগে ইতালির রোমে জেমেলি হাসপাতালে পৌঁছাচ্ছেন পোপ লিও। ১৩ অক্টোবর ২০২৬

advertisement

ক্যাথলিক চার্চের প্রধান পোপ লিও ফুসফুসের ক্যানসারে আক্রান্ত। গতকাল মঙ্গলবার অস্ত্রোপচার করে তাঁর ডান ফুসফুসের একটি অংশ ফেলে দেওয়ার পর এ রোগ শনাক্ত হয়। ৭১ বছর বয়সী এই ধর্মগুরুর জন্য বিষয়টিকে একটি বড় ধরনের শারীরিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।ভ্যাটিকানের প্রকাশ করা স্বাস্থ্যবিষয়ক একটি বুলেটিনে জানানো হয়, পোপ ‘লাং এডেনোকার্সিনোমা’–তে (ফুসফুসের একধরনের ক্যানসার) ভুগছেন।

অস্ত্রোপচারের সময় তাঁর শরীর থেকে নেওয়া টিস্যু পরীক্ষা করে চিকিৎসকেরা এই ক্যানসারের উপস্থিতি নিশ্চিত করেন। এর আগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষাতেও এমনটিই আশঙ্কা করেছিলেন চিকিৎসকেরা।সম্প্রতি এক নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় পোপের ফুসফুসে একটি অস্বাভাবিক টিউমার বা মাংসপিণ্ড ধরা পড়ে।

সেটি অপসারণের উদ্দেশ্যেই গতকাল রোমের জেমেলি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।রোগটি যেন পুরোপুরি নিরাময় করা যায়, সে লক্ষ্যে ভিডিও-সহায়ক প্রযুক্তির মাধ্যমে পোপের ডান ফুসফুসের নিচের অংশটি কেটে বাদ দেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর