advertisement
advertisement

ফেসবুকে নারীদের হেনস্তা, মন্তব্যকারীদের পরিচয় প্রকাশ করছে ‘নো মোর সাইলেন্স’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ণ
ফেসবুকে নারীদের হেনস্তা, মন্তব্যকারীদের পরিচয় প্রকাশ করছে ‘নো মোর সাইলেন্স’

প্রতীকী ছবি

advertisement

‘২৪ ঘণ্টার জন্য পৃথিবী থেকে সব পুরুষ উধাও হয়ে গেলে আপনি কী করবেন?’—এমন প্রশ্নের জবাবে এক তরুণীর উত্তর ছিল, ‘রাতে একা হাঁটতাম। রাত তিনটা বাজে হেঁটে দেখব কেমন লাগে?’গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সাক্ষাৎকারে ওই তরুণীর জবাব নারীর নিরাপদে, স্বাধীনভাবে চলাচলের আকাঙ্ক্ষা প্রকাশ করে। অথচ নারীর নিরাপত্তা নিয়ে আলোচনার বদলে অনেক সময় তাঁদেরই দোষারোপ করা হয়।

সম্প্রতি কুমিল্লার লালমাইয়ে ধানখেতে প্রাণ হারানো ১৫ বছর বয়সী কিশোরীও এমন দোষারোপ থেকে রেহাই পায়নি। ওই কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় নারী নিরাপত্তা নিয়ে আলোচনা হওয়ার কথা। অথচ সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ তাকে নিয়েই অশালীন মন্তব্য ও বিদ্রূপ করছেন। এসব মন্তব্যের বিরুদ্ধে ভিন্ন এক উদ্যোগ নিয়েছে ‘নো মোর সাইলেন্স’ নামের একটি ফেসবুক গ্রুপ।

বিভিন্ন সংবাদ ও আলোচিত ঘটনার নিচে নারীদের নিয়ে অশালীন মন্তব্য করা ব্যক্তিদের ছবি, পরিচয় ও ফেসবুক আইডির লিংক প্রকাশ করছে গ্রুপটি।অশালীন মন্তব্যকারীদের পরিচয় প্রকাশফেসবুকে গ্রুপটিতে ঢুকতেই চোখে পড়ে কুমিল্লার কিশোরীকে নিয়ে অশালীন মন্তব্য করা ব্যক্তিদের ছবি, পরিচয় ও ফেসবুক আইডির লিংক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর