advertisement
advertisement

শহরের চাপ সামলাতে নতুন নগরায়ণ ভাবনা প্রয়োজন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৪:৩৮ পূর্বাহ্ণ
শহরের চাপ সামলাতে নতুন নগরায়ণ ভাবনা প্রয়োজন

স্থপতি মোহাম্মদ ফয়েজ উল্লাহ, ব্যবস্থাপনা পরিচালক, স্পেসজিরো লিমিটেড

advertisement

গত তিন-চার দশকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের সুফল সবার কাছে সমানভাবে পৌঁছেছে কি না, সে প্রশ্ন থাকতেই পারে। তবে অর্থনৈতিক সক্ষমতা যে বেড়েছে, তা নিয়ে সন্দেহ নেই। আর এই পরিবর্তনের সবচেয়ে দৃশ্যমান প্রতিফলন দেখা যায় আবাসন, নির্মাণ ও ভবনশিল্পে।শুধু শহর নয়, গ্রামেও এর পরিবর্তন স্পষ্ট। একসময় যেখানে টিনের ঘর ছিল, সেখানে এখন মানুষ স্থায়ী ভবন তৈরি করছেন।

বিদেশে বা শহরে গিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পর অনেকেই গ্রামে নিজেদের একটি স্থায়ী বাড়ি করতে চান। এটি মানুষের স্বাভাবিক আকাঙ্ক্ষা। অর্থনৈতিক উন্নয়নের একটি প্রতিফলন। যদিও এই আকাঙ্ক্ষাকে পরিকল্পিত ও শৃঙ্খলিত করার কাজটি আমরা যথাযথভাবে করতে পারিনি।আমরা নগর–পরিকল্পনা নিয়ে অনেক কথা বলি, কিন্তু গ্রামীণ পরিকল্পনা নিয়ে কম ভাবি। অথচ বাংলাদেশের প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ এখনো গ্রামে বসবাস করেন।

পরিকল্পনার অভাবে মানুষ অনেক সময় কৃষিজমি, বিশেষ করে ধানি জমি আবাসনের জন্য ব্যবহার করছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর