advertisement
advertisement

সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে বাংলাদেশিদের পিএইচডির সুযোগ, যেভাবে পাবেন সব তথ্য


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৫:২৬ পূর্বাহ্ণ
সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে বাংলাদেশিদের পিএইচডির সুযোগ, যেভাবে পাবেন সব তথ্য

ভারতের নয়াদিল্লিতে অবস্থিত এই আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে আবেদন আগামী ৩০ নভেম্বর পর্যন্ত

advertisement

দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পরিচালিত ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান ইউনিভার্সিটি। এই বিশ্ববিদ্যালয়ের জানুয়ারি ২০২৭ সেশনের জন্য পিএইচডি প্রোগ্রামে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। উচ্চতর গবেষণা ও একাডেমিক উৎকর্ষ সাধনে আগ্রহী বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক ও শিক্ষার্থী, গবেষক ও জ্যেষ্ঠ পেশাজীবীদের জন্য আন্তর্জাতিক মানের সুযোগ।

ভারতের নয়াদিল্লিতে অবস্থিত এই আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে এন্ট্রান্স বা প্রবেশিকা পরীক্ষা ছাড়াই আবেদন ও ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। সার্কভুক্ত আটটি দেশের যৌথ উদ্যোগে গড়ে উঠেছে এই বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মানের অবকাঠামো, বিশ্বমানের শিক্ষক ও বহুমাত্রিক গবেষণার পরিবেশ রয়েছে।

বাংলাদেশি পেশাজীবীদের উচ্চশিক্ষার ক্ষেত্রে অন্যতম সেরা গন্তব্য হতে পারে এই বিশ্ববিদ্যালয়।ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১২টি ভাষা শেখার সুযোগ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের পিএইচডি গবেষক কাজী অরুণিম রহমান বলেন, ‘এটি শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, এই ক্যাম্পাসে আছে পুরো দক্ষিণ এশিয়ার বিচিত্র সংস্কৃতির অনন্য মিলনমেলা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর