advertisement
advertisement

প্রবৃদ্ধি কমবে, মূল্যস্ফীতি বাড়বে, আরও চাপে পড়বে মানুষ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ণ
প্রবৃদ্ধি কমবে, মূল্যস্ফীতি বাড়বে, আরও চাপে পড়বে মানুষ

advertisement

দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায় বাংলাদেশের অর্থনীতির গতি সবচেয়ে মন্থর হতে পারে; আর মূল্যস্ফীতির চাপও থাকবে সবচেয়ে বেশি।আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস বলছে, চলতি অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি নেমে আসতে পারে ৩ দশমিক ২ শতাংশে। বার্ষিক গড় মূল্যস্ফীতি হতে পারে ১০ দশমিক ৯ শতাংশ।আগামী কয়েক বছরেও অর্থনীতির ঘুরে দাঁড়ানোর জোরালো আভাস নেই।

বরং আগামী অর্থবছরে প্রবৃদ্ধি ২ দশমিক ২ শতাংশে নেমে আসতে পারে বলে মনে করছে আইএমএফ। গতকাল মঙ্গলবার ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট আউটলুক প্রকাশ করেছে আইএমএফ। সেখানে বাংলাদেশসহ বিভিন্ন দেশের জিডিপি প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির পূর্বাভাস দেওয়া হয়েছে।প্রবৃদ্ধির এই নিম্নগতি বিনিয়োগ ও কর্মসংস্থানের ওপর চাপ বাড়াবে; আর উচ্চ মূল্যস্ফীতি কমিয়ে দেবে মানুষের ক্রয়ক্ষমতা।

এরই মধ্যে গত ৪ বছরে প্রায় ৮০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে বলে সম্প্রতি জানিয়েছে বিশ্বব্যাংক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর