advertisement
advertisement

উপদেষ্টা পরিষদ নিয়ে জামায়াতে আলোচনা, থাকতে পারেন সাবেক আমলা, শিক্ষাবিদ ও ব্যবসায়ীরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৯:৩৬ পূর্বাহ্ণ
উপদেষ্টা পরিষদ নিয়ে জামায়াতে আলোচনা, থাকতে পারেন সাবেক আমলা, শিক্ষাবিদ ও ব্যবসায়ীরা

advertisement

সরাসরি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত না থেকে বিভিন্নভাবে পরামর্শ ও অন্যান্য সহযোগিতা দিয়ে যাচ্ছেন—এমন ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে দলটি। নীতিগত বিভিন্ন বিষয়ে জামায়াতকে পরামর্শ দেওয়াই হবে এই পরিষদের মূল কাজ। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।জামায়াতসংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর উপদেষ্টা পরিষদ গঠনের আলোচনা শুরু হয়।

জাতীয় সংসদ নির্বাচনের পরে এই পরিষদ গঠনের আলোচনা গতি পায়। গত জুনে দলের সর্বশেষ মজলিশে শুরার বৈঠকে উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়ে আলোচনা হয়। সেখানে পরিষদ গঠনের প্রয়োজনীয়তা, পরিপ্রেক্ষিত ও কার্যক্রম কেমন হতে পারে, তা নিয়েও প্রাথমিক আলোচনা হয়েছে। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আরও কিছু সময় আলাপ-আলোচনা সারতে চায় জামায়াত।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও মজলিশে শুরার পরবর্তী বৈঠকে পরিষদের কাঠামো ও নীতিগত দিক নিয়ে বিস্তারিত আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চায় দলটি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর