advertisement
advertisement

লিথিয়াম–আয়ন ব্যাটারি উৎপাদনে যাচ্ছে ওয়ালটন ও প্রাণ–আরএফএল গ্রুপ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
লিথিয়াম–আয়ন ব্যাটারি উৎপাদনে যাচ্ছে ওয়ালটন ও প্রাণ–আরএফএল গ্রুপ

advertisement

দেশে বৈদ্যুতিক গাড়ি ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়তে থাকায় লিথিয়াম–আয়ন ব্যাটারির চাহিদা বাড়ছে। আর তাতে এই বাজার ধরতে বিনিয়োগ করেছে দেশের দুই বড় শিল্পগ্রুপ—ওয়ালটন ও প্রাণ–আরএফএল। আগামী মাসে লিথিয়াম–আয়ন ব্যাটারির সেল উৎপাদনে যাচ্ছে ওয়ালটন। আর নভেম্বরে লিথিয়াম–আয়ন সেল আমদানি করে নিজেদের কারখানায় ব্যাটারি প্যাক উৎপাদনে যাবে প্রাণ–আরএফএল গ্রুপ।

ওয়ালটন গ্রুপের ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ গাজীপুরের চন্দ্রায় লিথিয়াম–আয়ন ব্যাটারির সেল উৎপাদনের কারখানা স্থাপন করেছে। এই কারখানায় বছরে ১ কোটি পিছ ব্যাটারির সেল উৎপাদিত হবে। এসব ব্যাটারি মোটরসাইকেল, খেলনা, রিচার্জেবল লাইট, রিচার্জেবল ফ্যান, ডিজিটাল স্কেল ইত্যাদি পণ্যে ব্যবহৃত হবে। এ প্রকল্পে এখন পর্যন্ত ১১৩ কোটি টাকা বিনিয়োগ করেছে প্রতিষ্ঠানটি।

প্রাণ–আরএফএল গ্রুপ হবিগঞ্জে তাদের শিল্পপার্কে লিথিয়াম–আয়ন ব্যাটারি প্যাকের উৎপাদনের কারখানা করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর