সম্পাদকীয়
দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলের বাসিন্দাদের পানির জন্য সংগ্রাম ও সুন্দরবনের প্রতিবেশগত সংকটকে বিচ্ছিন্ন করে দেখার সুযোগ নেই। বহু বছর ধরে সুন্দরবনকে রক্ষার কথা বলা হলেও বনের স্বাভাবিক পরিবেশ বজায় রাখার ব্যাপারে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
বরং সুন্দরবন রক্ষা এবং উপকূলীয় মানুষের জীবন–জীবিকার সংগ্রামকে সামগ্রিক চোখে না দেখে বিচ্ছিন্ন সমস্যা হিসেবেই দেখে আসা হয়েছে।প্রথম আলোর আয়োজনে গত রোববার খুলনার মোংলায় অনুষ্ঠিত ‘উপকূলে পানির সংকট ও সুন্দরবনের প্রতিবেশ’ শীর্ষক আলোচনা সভায় সুন্দরবন রক্ষায় বেশ কিছু সুপারিশ উঠে এসেছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্থানীয় বাসিন্দা, গবেষক, সরকারি কর্মকর্তা, পরিবেশকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, বনজীবী, উন্নয়নকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।